ত্রিপুরা কল্যাণ পরিষদ চট্টগ্রাম অঞ্চলের অভিষেক অনুষ্ঠান
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ পরিষদ চট্টগ্রাম অঞ্চলের অভিষেক অনুষ্ঠান ১৩ জুন দিনব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে ফটিকছড়ির ভূজপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মানিকছড়ি, মিরসরাই, সীতাকুণ্ড উপজেলা ও রাঙামাটি জেলা থেকে বিপুলসংখ্যক ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন অনুষ্ঠানে যোগ দেন।
ত্রিপুরা কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি ফুল কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা এইচ এম আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন শান্তি কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আদিবাসী-বাঙালি সমঅধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য স্ব স্ব অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’