ত্রিবার্ষিক সম্মেলন হলো আট বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর অনুষ্ঠিত হলো মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। ৯ অক্টোবর মরিয়মনগর ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাজ্জাদুল ইসলাম সভাপতি ও এনামুল করিম সিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জানা যায়, ২০০৪ সালের ১০ এপ্রিল সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি সাদেকুন নূর সিকদার, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম, মোহাম্মদ আলী শাহ, মজিবুল হক ও ইকবাল হোসেন। দীর্ঘ আট বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী নেতা-কর্মীদের হামলা আর মামলার ভয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরছাড়া ছিলেন। ফলে যথাসময়ে কাউন্সিল অনুষ্ঠান হওয়া দুরূহ ব্যাপার ছিল।নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল করিম সিকদার জানান, সংগঠনের গঠনতন্ত্রমতে, তিন বছর পর মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল হওয়ার কথা।