ত্রিমাত্রিক লেজার ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেজারের মাধ্যমে দূর থেকে ত্রিমাত্রিক ছবি তোলা যায়, এমন একটি ক্যামেরা তৈরি করেছেন স্কটল্যান্ডের গবেষকেরা। এটি এক কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে ত্রিমাত্রিক ছবি তুলতে পারবে। স্কটল্যান্ডের হ্যারিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ক্যামেরাটি তৈরি করতে যে লেজার প্রযুক্তি ব্যবহার করেছেন, তা কোনো বস্তু স্ক্যান করতে ব্যবহার করা হয়। ক্যামেরাটির কাজ করার পদ্ধতি সম্পর্কে গবেষকেরা বলেন, ক্যামেরা থেকে পাঠানো লেজার দূরের বস্তুতে লেগে আবার ফিরে আসে। আলোর বেগে এটি কাজ করে। তবে এই লেজার ক্যামেরা মানুষের ত্বক শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। তাই বর্তমানে এটি যানবাহনের ছবি তুলতে ব্যবহার করা হচ্ছে। লেজার ক্যামেরা বস্তুর প্রতি মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতে পারে। বিবিসি।