প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমাবর্তন ও আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আবৃত্তি কর্মশালার চতুর্দশ, পঞ্চদশ ও ষষ্ঠদশ আবর্তনের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হবে। কর্মশালার শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি আবৃত্তি করবেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা। বিজ্ঞপ্তি।