ত্রিরত্ন বৌদ্ধবিহারে কঠিন চীবরদান অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের অক্সিজেনে অবস্থিত ত্রিরত্ন বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর অনুষ্ঠিত চীবরদান উৎসবে সভাপতিত্ব করেন শ্রদ্ধালংকার মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের সাবেক চেয়ারম্যান জিনবোধি মহাথের। বিশেষ অতিথি ছিলেন সমীরণ বড়ুয়া, ভদন্ত লোকনন্দ মহাস্থবির, পরিতোষ বড়ুয়া, বোধিপাল বড়ুয়া প্রমুখ। এতে পঞ্চশীল প্রার্থনা করেন মানিক চন্দ্র বড়ুয়া। বিজ্ঞপ্তি।