ত্রিস্বর আবৃত্তি সংঘের প্রথম বর্ষ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতা প্রতিধ্বনিত হোক প্রতিটি হূদয়ে’ এ চরণ ধারণ করে ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় ত্রিস্বর আবৃত্তি সংঘের। দেখতে দেখতে একটি বছর পার করল সংগঠনটি। এ উপলক্ষে সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় প্রথম বর্ষ উদ্যাপন অনুষ্ঠান। এতে সবুজ ও নীল দলের মধ্যে আন্তআবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওমর ফারুকের পরিচালনায় প্রতিযোগিতায় অংশ নেন এলিয়া, বাবুই, মেহবুবা, হেলাল, ওসমান, আরকান, সুমি, ইছমু ও শারমিন। এতে অতিথি ছিলেন আবৃত্তিকার রাশেদ হাসান, প্রণব চৌধুরী, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র, মাসুদ তালুকদার, রেজোয়ান রাজন ও হেলাল উদ্দিন। অতিথিরা সবুজ দলের বিজয়ী এলিয়া ও মেহবুবা এবং নীল দলের বিজয়ী ইছমু ও সুমির হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।