ত্রিস্বরের আবৃত্তি সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিস্বর আবৃত্তি সংঘ ‘কবিতা প্রতিধ্বনিত হোক প্রতিটি হূদয়ে’ স্লোগান সামনে রেখে সম্প্রতি শেষ করল দুই মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। কর্মশালার শেষ দিন গত শুক্রবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেনজীর হান্নান চৌধুরী ও ফারহানা সালেহা আক্তারের উপস্থাপনায় অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন সুলতানা নাসরিন, আবুল হোসেন খোকনের ‘মেহেদী পাতা’ ইসরাত নুর, নির্মলেন্দু গুণের ‘অনন্ত আমি বিষ খাচ্ছি’ ইসমত আরা, আবিদ আজাদের ‘তোমার সাথে আমার যে যে বিষয়ে কথা হতে পারত’ ফরহাদ পলাশ, অপরাজিতা দেবীর ‘অভিমানিনী’ শারমিন আকতার; এ ছাড়া একক আবৃত্তি করেন ওমর ফারুক, শিরিন আকতার প্রমুখ। কবি আবিদ হায়দারের ‘অধরা-১’ কবিতাটি দ্বৈত পরিবেশন করেন সুজন মোর্শেদ ও নাসরিন নূর। একক ও দ্বৈত পরিবেশনার পর ছিল হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’ কবিতাটির বৃন্দ পরিবেশনা। মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেন আবৃত্তিকার সুজন মোর্শেদ, সায়মা জেরিন ও আবদুল্লাহ-হিল ক্বাফি।এ ছাড়া কর্মশালার নবম দিনে প্রশিক্ষণার্থীদের জন্য ছিল ডানপিটেখ্যাত গায়ক মিনার রহমানের গান। তাঁকে গিটারে সহযোগিতা করেন ইমতিয়াজ। মিনার তাঁর নিজের কথা ও সুরে কম্পোজিশন করা অনেক গান পরিবেশন করেন এবং প্রায় এক ঘণ্টা অন্যরকম সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন।