থাই খাবারদাবার
রাস্তার পাশের ছিমছাম আলোঝলমলে বাড়িটি চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ঢুকলেই মন ভালো করে দেবে কৃত্রিম ঝরনায় পানির শব্দ। স্রোতের সঙ্গে ভেসে আসছে নাম না-জানা ফুল। ভেতরে ঢুকে পাবেন আন্তরিক অভ্যর্থনা। আর টেবিলে যখন পাবেন দারুণ সব থাই খাবার, তখন মনে হবে থাইল্যান্ডেই চলে এলাম না তো! রেস্তোরাঁটির নাম সোই সেভেন্টি ওয়ান। সোই থাই শব্দ। বাংলা অর্থ রাস্তা। ৭১ সংখ্যাটি নেওয়া হয়েছে সড়ক নম্বর অনুযায়ী। ঢাকার গুলশান-২-এর ৭১ নম্বর সড়কে অবস্থিত রেস্তোরাঁ সোই সেভেন্টি ওয়ান, যার বাংলা অর্থ রাস্তা একাত্তর। এ বছর জুন মাস থেকে যাত্রা শুরু হয় রেস্তোরাঁটির। এর ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘সোই সেভেন্টি ওয়ান রেস্টুরেন্টের বিশেষত্ব, এখানে শুধু থাইল্যান্ডের খাবারই পাওয়া যায়। এখানে দুজন থাইল্যান্ডের শেফ আছেন। সঙ্গে বেশ কয়েকজন বাঙালি অভিজ্ঞ শেফও আছেন তাঁদের কাজে সহযোগিতা করার জন্য।’ সোই সেভেন্টি ওয়ান-এর চারটি অংশ। ঢুকেই ডান পাশে সোই ক্যাফে। ক্যাফেতে চা, কফি অথবা ঠান্ডা পানীয় খেতে পারেন। সোইয়ের ক্যাফে সারা দিন খোলা থাকে। এরপর একটু এগোলেই সোইয়ের মূল হল। এখানে জম্মদিনের অনুষ্ঠান, নানা পার্টি আয়োজন করা হয়। এখানে মোট ১২০ জন একসঙ্গে বসে খেতে পারবে। কোনো অনুষ্ঠান আয়োজন করতে চাইলে আগে থেকে বুকিং নিতে হবে। কিছুদূর পর সিঁড়ি দিয়ে নেমে সবার ব্যবস্থা। এখানেই শিশুদের খেলার আয়োজন। পরিবার নিয়ে খেতে আসা শিশুরা এখানে নিজের ইচ্ছামতো খেলতে পারবে। এ অংশটির পাশেই দুটি আলাদা ঘর আছে। এখানে আছে গান শোনার জন্য মিউজিক সিস্টেম। ক্যারাওকেও আছে। এতে যে কেউ সংগীতের তালে গান গাইতে পারবেন।সোই সেভেন্টি ওয়ান খাবারের মানের দিকে লক্ষ রাখে সবার আগে। ভোজনরসিকেরা তাঁদের পছন্দমতো খাবারের খেতে পারবেন এখানে। মান ঠিক রেখে খাবারের মধ্যে ভিন্নতা নিয়ে এনেছে সোই সেভেন্টি ওয়ান।এখানে নানা রকম অ্যাপেটাইজার, স্যুপ, নুডলস, রাইস পাওয়া যাবে। আরও আছে মুরগির মাংস, নানা রকম সামুদ্রিক মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, চিংড়ি ইত্যাদির থাই ধাঁচের রান্না। খাবারের পর ডেজার্টের আয়োজনও কম নয়। মজাদার কেক, ব্রাউনি পাওয়া যাবে। শিশুদের জন্য আছে বিশেষ খাবার।সোই সেভেন্টি ওয়ানের ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘শুরু থেকেই আমরা খাবারের সেরা মানটি নিশ্চিত করার চেষ্টা করি। কেউ যদি বাংলাদেশে বসে থাই খাবারের স্বাদ নিতে চায়, তবে আমাদের এখানে আসতে হবে।