থাইল্যান্ডে বাংলাদেশের ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাংককে অনুষ্ঠিত ফ্যাশন শোতে মডেলদের সঙ্গে মাহিন খান। ছবি: সংগৃহীত
ব্যাংককে অনুষ্ঠিত ফ্যাশন শোতে মডেলদের সঙ্গে মাহিন খান। ছবি: সংগৃহীত
.
.

বাংলাদেশের নকশিকাঁথার মোটিফে তৈরি শাড়ি। কামিজের কাজে রিভার্স নকশা। দেশি ডিজাইনারদের এমন নানা পোশাক সম্প্রতি জয় করেছে বিদেশ-বিভুঁইয়ের মানুষের মন। ৩০ মে থাইল্যান্ডের ব্যাংককে কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপোর প্রথম দিনে হয়ে গেল জমজমাট এক ফ্যাশন শো। সেখানেই এসব পোশাক নজর কেড়েছে বিদেশিদের। বাংলাদেশের ডিজাইনার মাহিন খান ও রীনা লতিফের সঙ্গে এই আয়োজনে অংশ নেন থাইল্যান্ডের ফিনালের সুজিত সুজিত ও জাপানি ডিজাইনার ইউকিমি কাওয়াশিমা।
‘বাংলাদেশ-থাইল্যান্ড থ্রেডস অব হেরিটেজ’ শিরোনামের এই ফ্যাশন শো আয়োজন করেন থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মুনা তাসনিম। ফ্যাশন শোতে মায়াসিরের ডিজাইনার মাহিন খানের ‘সিগনেচার’ পোশাক তুলে ধরা হয়। বাংলাদেশের সুতি, মসলিন, জামদানি, ঢাকাই মসলিন, সিল্কসহ নানা ধরনের ঐতিহ্যবাহী কাপড়ের বুনন ও নকশা দেখানো হয়েছে। নানা ধরনের শাড়ি, কামিজ, টপ, ভিন্ন কাটের প্যান্ট ও পায়জামা ছিল শোতে।
বাংলাদেশের এই বাণিজ্য ও বিনিয়োগ প্রদর্শনী চলে ১ জুন পর্যন্ত।