থানা বাস্তবায়নের দাবিতে সমাবেশ দোহাজারীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দোহাজারীতে প্রস্তাবিত থানা বাস্তবায়নের দাবিতে ৮ ডিসেম্বর সর্বদলীয় থানা বাস্তবায়ন কমিটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী। বক্তব্য দেন দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লা আল নোমান, আবদুল খালেক, আলী আজম খান, আবদুল শুক্কুর, আবদুল মজিদ, নাসির উদ্দিন, আবিদুর রহমান, আজগর আলী, ইউচুপ সওদাগর, শাহ আলম, বিষ্ণু যশা চক্রবর্তী, বাবর আলী, নবাব আলী, বাবু খান, জসীম উদ্দিন, মো. হাছান, মাহাবুর রহমান, আবদুল হাকিম, দেলোয়ার হোসেন, শহীদ আলী প্রমুখ। সমাবেশ চলাকালে চন্দনাইশ-সাতকানিয়া আসনের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে দোহাজারী থানা ঘোষণার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, ‘দোহাজারী থানা বাস্তবায়ন করার লক্ষ্যে এলাকাবাসী যখন কাজ করে যাচ্ছে তখন একটি কুচক্রীমহল ষড়যন্ত্রমূলকভাবে একটি দৈনিকে সংবাদ প্রকাশ করে থানা বাস্তবায়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।’ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।