থিয়েটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু হচ্ছে
তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর কার্যক্রম আগামী ১১ এপ্রিল, শুক্রবার থেকে শুরু হচ্ছে।
নাটক, সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য ও আবৃত্তিচর্চায় যুক্ত অথবা অভিনয়ে আগ্রহী নতুন যে কেউ এতে আবেদন করতে পারেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি. অথবা সমমানের। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ মার্চ । নির্ধারিত আবেদনপত্র প্রাপ্তির স্থান: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) (রাইফেল ক্লাব এবং কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন), বাতিঘর (চেরাগী পাহাড়), কারেন্ট বুক সেন্টার (জলসা মার্কেট), রংধনু (১১ সেন্ট্রাল প্লাজা, নিচতলা, জিইসি মোড়) এবং মউর দোয়ান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।
বিস্তারিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: ০১৭১৩১০৫০২৬, ০১৮১৫৫০৪২৯১, ০১৮১৯৮১৭১১১। বিজ্ঞপ্তি।