থ্রি জি ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাউকাউ করো কেন এসো বসো লাঞ্চেএই দেখো কুল বাডি কত ডিশ আনছে!থাই স্যুপ সাথে এই চিংড়িটা চায়নিজসসেজের পাশে রাখা ইউ নো মেয়োনিজ।মাটনের ঝাল কারি চিকেনের ফ্রাইটারাইসের সাথে খাও জানি ডুড প্রায় তা—জুস আছে চেরি ফলে মিক্সচার ব্র্যান্ডিরনা খেলে মমস বেবি, আছে ড্রিংক ক্যান্ডির।বুল সিট! বসো কেন এক্ষুনি চেয়ারে?পিক আগে তোলা হোক খাব সব শেয়ারে!এই দেখো ল্যাপটপ ফেসবুক আছে নাদূরে আর কেউ নেই সব হানি কাছে না!মোবাইলে পিক তুলে আপলোড করতেএক পাও পারবে না কোনো দিকে নড়তে;পাঁচ পিস ক্লোজ নিই দুটো নিই মাস্টারপিকগুলো ফেসবুকে হবে ব্লকব্লাস্টার।খিদে পেট? ডোন্ট ওয়ারি জাস্ট আর কয়টা—পিক ছাড়া খেয়ে নেব কখনো কি হয় তা?[সুকুমার রায়ের কাছে ক্ষমাপ্রার্থী]