লাইফবুকের পাশাপাশি এবার ট্যাবলেট পিসি উদ্ভাবন করেছে জাপানি ব্র্যান্ড ফুজিৎসু। থ্রিজি-সমর্থিত ফুজিৎসু (মডেল-এম৫৩২) ট্যাবটি অ্যান্ড্রয়েড ৪.০ (আইসক্রিম স্যান্ডউইচ) অপারেটিং সিস্টেমে চালিত। এতে রয়েছে কোয়াড কোর প্রসেসর (১.৪ গিগাহার্জ), ২ মেগাপিক্সেল ফ্রন্ট সাইড, ৮ মেগাপিক্সেল ব্যাকসাইড ক্যামেরাসহ ট্যাবলেট পিসির সর্বাধুনিক সুবিধা। রয়েছে এইচডিএমআই, ব্লু-টুথ, ইউএসবি পোর্ট। ব্যান্ডেল সফটওয়্যার হিসেবে ট্যাবটির সঙ্গে থাকছে গুগল ম্যাপস, গুগল মেইল, গুগল সার্চ, অ্যান্ড্রয়েড ব্রাউজার, অ্যান্ড্রয়েড মার্কেট, থ্রিংক ফ্রি অফিস মোবাইল অ্যাপস ইত্যাদি। আল্ট্রা স্লিম (২৫.৭ সেমি) এই ট্যাবের ওজন ৫৬০ গ্রাম। অন্তত সাড়ে আট ঘণ্টা ব্যাকআপ-সুবিধার ফুজিৎসু ট্যাবটির দাম পড়বে প্রায় ৬০ হাজার ৫০০ টাকা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও ট্যাবটির সঙ্গে ফুজিৎসুর আকর্ষণীয় একটি স্লিভ কেস দিচ্ছে এর পরিবেশক কম্পিউটার সোর্স।এদিকে, প্রযুক্তির বাজারে সম্প্রতি যুক্ত হয়েছে আসুসের ডুয়াল কোর প্রসেসরের নতুন মাল্টিমিডিয়া নোটবুক। নোটবুকটিতে রয়েছে ২.৩ গিগাহার্জ গতির ইন্টেল দ্বিতীয় প্রজন্ম ডুয়েল কোর প্রসেসর। এ ছাড়া রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, সুপার মাল্টি ডাবল লেয়ার ডিভিডি রাইটার, থ্রিডি অডিও, বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন। ডেটা আদান-প্রদানের পাশাপাশি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য এতে রয়েছে ওয়্যারলেস ল্যান (৮০২.১১ বি/জি/এন), গিগাবিট ইথারনেট, ব্লু-টুথ, ওয়েবক্যাম, তিনটি ইউএসবি পোর্ট, একটি এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট। এই নোটবুকটি বিদ্যুৎসাশ্রয়ী। রয়েছে দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্যে টাইপিংয়ের জন্য পাম-প্রুফ প্রযুক্তি। এর দাম রাখা হচ্ছে ৩৪ হাজার ৮০০ টাকা। নিজস্ব প্রতিবেদক