থ্রিজি তরঙ্গ ব্যবহারের সুবিধা নিয়ে এল ট্রাফেল রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এখন পাওয়া যাচ্ছে প্রোলিংকের (পিআরটি ৭০০৬ এইচ মডেল) ট্রাভেল রাউটার। এর মাধ্যমে মুঠোফোনের থ্রিজি তরঙ্গকে অন্যান্য ডিভাইসে ব্যবহার করা যায়।

ওয়াইফাই হটস্পট তৈরিতে সক্ষম প্রোলিংকের এই রাউটারটি স্বয়ংক্রিয়ভাবে এপিএন (অ্যাকসেস পয়েন্ট নেটওয়ার্ক) ব্যবহার করে। এর ডেটা স্পিড ২১ দশমিক ৬ এমবিপিএস। পকেট আকৃতির হালকাপাতলা এ রাউটারটি চতুর্থ প্রজন্মের এলটিই তরঙ্গও সমর্থন করে। মডেমটি দিয়ে একসঙ্গে ১০ ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

টানা চার ঘণ্টা চলতে সক্ষম রাউটারটিতে আছে সিম স্লট, মাইক্রোএসডি কার্ড স্লট ও মাইক্রো-ইউএসবি পোর্ট। রাউটারটির স্ট্যান্ডবাই টাইম ১০০ ঘণ্টা। নেটওয়ার্ক সিগন্যাল ও ব্যাটারি চার্জ দেখার জন্য এতে রয়েছে এলইডি ডিসপ্লে। এর দাম পড়বে ছয় হাজার ৫০০ টাকা।

এদিকে, বাজারে এসেছে জেরোক্সের মাল্টিফাংশনাল প্রিন্টার। এর সঙ্গে রয়েছে কপি, স্ক্যান, ই-মেইল, ফ্যাক্স, ওয়াই-ফাই ও নেটওয়ার্কিং সুবিধা। প্রতি মিনিটে প্রিন্টারটি এ-৪ সাইজের ২৪ পাতা প্রিন্ট বা ফটোকপি করতে সক্ষম। পাশাপাশি রয়েছে কালার স্ক্যান, ওয়ান টাচ ফ্যাক্স ও সার্ভার ই-মেইল সুবিধা। ডুপ্লেক্স অটোমেটিক ডকুমেন্ট ফিডার দেবে উভয় পাশে প্রিন্ট করার সুবিধা। লোকাল এরিয়া নেটওয়ার্কিং এর আওতায় ১০-১২ জনের একটি দল একই সঙ্গে মেশিনটি ব্যবহার করতে পারবেন। প্রিন্টারটির বিদ্যুৎ খরচও পড়বে খুব কম। প্রিন্টারটি কমান্ড দেওয়ার মাত্র ৮ সেকেন্ড পর থেকেই প্রিন্ট কিংবা কপি করা শুরু করে। এর সঙ্গে পাওয়া যাবে এক বছরের কোয়ালিটি সার্ভিস ওয়ারেন্টি।

l নিজস্ব প্রতিবেদক