থ্রিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জন্মদিন। দিনটি স্মরণ করে তাঁর ‘থ্রিলার’ মিউজিক ভিডিও অবলম্বনে বিশেষ এই আয়োজন।
জম্বি ভার্সন
সংলাপ: আলিয়া রিফাত
সোনা, কালকে আমি দেখা করতে আসতে পারব না। ১০ দিন ধরে ক্লাসে যাই না। কালকেও না গেলে শেষে জম্বির খাতায় নাম উঠে যাবে। জানোই তো, জম্বি ধরতে পারলে পাঁচ লাখ টাকা পুরস্কার।
কালকের কথা আজ ভেবে কী হবে? চলো, সিনেমা দেখতে যাই।
ওকে, চলো।
কী ভিতু তুমি! ভূতের সিনেমা দেখেই আমার বুকে মুখ লুকাও!
আরে দূর, সিনেমা দেখে কে ভয় পায়? পাশের সিটে আমার আপা-দুলাভাই বসে আছে!
আহা! রাগ করছ কেন? বললাম তো, পরেরবার পপকর্নের দাম আমিই দেব।
গত সপ্তাহেও এই কথা বলেছিলে।
আচ্ছা, পালিয়ে পালিয়ে প্রেম তো অনেক হলো। চলো, এবার বিয়ে করে ফেলি। ব্যাচেলর বলে আর কেউ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না।
ইশ্! পপকর্নের দাম দিতে পারো না আবার বিয়ে? শখ কত!
কী কইলি?
তু তু তুমি
জম্বি? এ এ এরা কারা তোমার পেছনে?
আমি মেছোভূত। বাড়ি আনোয়ারায়। অ্যামোনিয়ার গন্ধে পলাইছি।
আমরা সুন্দরীগাছের ভূত। শুনছি, সুন্দরবনে কারেন্টের পেলান্ট হইব। তাই জান বাঁচাইতে ঢাকায় আয়া পড়ছি। মা জননী, আপনের পরিচয়?
জলদি গিয়া পুলিশে খবর দিই। পাঁচ লাখ ট্যাকা পামু।
মা জননী, থুক্কু, ভাবি, দরজাটা ইট্টু খুলেন। ব্লাডারের প্রেশার হাই।
আর আমার ধরছে দুই নাম্বার। খোলো খোলো দ্বার, রাখিও না আর...।
তুমি কী ভেবেছিলে, আমি দরজা ভাঙতে পারি না? আই অ্যাম এ কমপ্ল্যান বয়। এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না, সুন্দরী। বেডরুম পাহারা দেওয়া কারও দায়িত্ব নয়।
বাঁচাও!
কাম অন বেবি! আমি তো একটু মজা করছিলাম। আমি মোটেও জম্বি হয়ে যাইনি। সবই ওই প্রিজমার কারসাজি।
ওহ্, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। চলো, কুলকুল আইসক্রিম পারলারে যাই। কবে আবার জম্বির ভয়ে ওটাও উচ্ছেদ করে দেয়!
শিওর। আমি খাওয়াব, তুমি বিল দেবে।
আমি থাকতে হ্যায় নিব পাঁচ লাখ? কাভি নেহি। নিজে ধরা দিয়া ১০ লাখ নিমু। হা হা হা!