একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। এতে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়। এ জন্য সচেতন হতে হবে চালক-মালিক উভয়কে। চালকেরা যেন সহকারীদের গাড়ি চালাতে না দেন সে ব্যাপারে মালিকদের দৃষ্টি রাখতে হবে।
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও মালিকদের সচেতনতামূলক সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে না দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় খাগড়াছড়ি বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন পরিবহন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম শফি। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালেহউদ্দিন, খাগড়াছড়ি ট্রাফিক পরিদর্শক অভিজিৎ দেব রায়, ট্রাক মালিক চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর প্রমুখ।
সড়ক দুর্ঘটনা রোধে প্রামাণ্য চিত্র ও গাড়ি চালানোর নিয়মাবলি প্রদর্শন করা হয়।