দক্ষিণ আফ্রিকার জন্য কিছু টিপস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* মাঠে যা-ই হোক না কেন, ভুলেও বাংলাদেশি খেলোয়াড়দের ধাক্কা দেবেন না। মুস্তাফিজকে তো নয়ই!
* সরকার যতই নির্মম আচরণ করুক না কেন, তাঁর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না! হ্যাঁ, সৌম্য সরকারের কথা বলা হচ্ছে।
* ঢাকা সিটি করপোরেশন ‘দক্ষিণ’-এর লোকজন মাঠে গিয়ে আপনাদের সাপোর্ট করবে, ভুলেও এমন আশা করবেন না।
* বাংলাদেশে এখন বর্ষাকাল। যখন-তখন ঘোষণা ছাড়াই বৃষ্টি আসবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং খেলতে নেমে ঝড়-বৃষ্টি যা-ই হোক, খেলা চালিয়ে যাওয়ার মানসিকতা থাকতে হবে! ম্যাচের ফলের জন্য বৃষ্টিকে অজুহাত হিসেবে দেখানো যাবে না।