দক্ষিণ ইছাখালীতে সড়ক উন্নয়নকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা উপজেলার দক্ষিণ ইছাখালী গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নুরুজ্জামান চৌধুরী সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ শুরু হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে সড়কটির উন্নয়নে প্রাথমিকভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।পাট ও বস্ত্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী সম্প্রতি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন। তিনি বলেন, আনোয়ারা ও পশ্চিম পটিয়াতে সড়ক অবকাঠামোর উন্নয়নে ইতিমধ্যে ৩৪ কোটি টাকার কাজ শেষ হয়েছে। আগামী দিনে এ খাতে আরও ৩০ কোটি টাকা খরচ করা হবে বলে তিনি জানান।এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দা সারোয়ার জাহান, সাংবাদিক চৌধুরী ফরিদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।