দক্ষিণ গোলাবাড়ি বিলে পাকা নালা নির্মাণের দাবি কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি ইউনিয়নের দক্ষিণ গোলাবাড়ি গ্রামসংলগ্ন বিলে পাকা সেচ নালা না থাকায় কৃষকদের বোরো ফসল উৎপাদনে খরচ বাড়ছে। তাই কৃষকেরা স্থানীয় প্রশাসনের কাছে বিলে পাকা সেচ নালা নির্মাণের দাবি জানিয়েছেন। কৃষকেরা জানান, খাগড়াছড়ি কৃষি বিভাগের গোলাবাড়ি ব্লকের অধীন এই বিলে বোরো মৌসুমে পানি সরবরাহ নিশ্চিত করা গেলে ১৬ একর জমিতে চাষ করা সম্ভব। গোলাবাড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা রিকু বড়ুয়া বলেন, ‘দক্ষিণ গোলাবাড়ি গ্রামের বাসিন্দাদের আয়ের প্রধান উৎস হলো কৃষিকাজ। এ বিলে অন্তত দুই-আড়াই হাজার ফুট দীর্ঘ পাকা নালা নির্মাণ করা হলে এলাকার কৃষক পরিবারগুলো উপকৃত হবে।’