দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্র রক্ষা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ওয়াশেকা আয়েশা খান। সভায় উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণ অগণতান্ত্রিক শক্তির উত্থান রুখে দিয়েছে। বিজ্ঞপ্তি।