দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ভুজপুরে আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যার প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৩ এপ্রিল বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে মাঠ প্রাঙ্গণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সমাবেশে ফটিকছড়িতে নিহত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় বক্তারা ফটিকছড়ি, সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক শক্তির তাণ্ডবের নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার পর এই প্রথমবার সভা অনুষ্ঠিত হলো। নব নির্বাচিত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।