দক্ষিণ জেলা যুবলীগের প্রতিনিধি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘যুবলীগ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসমূহ জনগণের সামনে তুলে ধরতে হবে।’ সমাজে যাঁরা নেতিবাচক রাজনীতি করছে তাঁদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২ সেপ্টেম্বর বেলা ১১টায় আখতারুজ্জামান চৌধুরীর সার্সন রোডের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক সিকদার, নজরুল ইসলাম সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী, মুর্তুজা কামাল মুন্সী প্রমুখ। বিজ্ঞপ্তি।