দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা ক্রীড়া পরিষদের উদ্যোগে ২০১০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২২ জানুয়ারি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আয়ুব চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। বক্তব্য দেন অধ্যাপক তাহের আহমদ, গোলাম ফারুক, ফয়েজ আহমদ, মোহাম্মদ জোবায়ের, নুরুল ইসলাম, আরাফাত রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।