দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির নেতা ইসমাইল বাবুল। সম্মেলনে সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এম ইলিয়াস আলীকে সদস্যসচিব করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির উপকোষাধ্যক্ষ ও হাটহাজারী উপজেলার আহ্বায়ক এস এম ফজলুল হক। অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী। বিজ্ঞপ্তি।