দক্ষিণ পাহাড়তলীতে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ফতেয়াবাদ দক্ষিণ পাহাড়তলীতে জালালিয়া ফকির তাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোলায়মান কোম্পানির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, অভিভাবক প্রতিনিধি ফজলুল কাদের চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দেবনাথ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিম, জাতীয় পার্টির নেতা আলী আজগর চৌধুরী, আহমেদ হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি।