প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পোমরা উদয়ন সংঘের উদ্যোগে সম্প্রতি ফুটবল ম্যাচ হিন্দুপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ পোমরা হিন্দুপাড়া সিনিয়র একাদশকে টাইব্রেকারে পরাজিত করে দক্ষিণ পোমরা হিন্দুপাড়া জুনিয়র একাদশ।
ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা বিকাশ দাশ। ম্যাচ উদ্বোধন করেন পোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমীর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চীনের নাগরিক বেজিন চাওন, মি. চেন ও মি. লিউ। এতে উপস্থিত ছিলেন সজল বড়ুয়া, মো. আলমগীর, রাঙ্গুনিয়া স্বোচ্ছাসেবক লীগের ধর্ম–বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ ইউসুফ প্রমুখ। বিজ্ঞপ্তি।