দক্ষিণ বন্দর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার কান্তিরহাটে দক্ষিণ বন্দর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের উপমহাব্যবস্থাপক আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোয়াব আলী, চিকিৎসক শাহারিয়ার আহমেদ, আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দীন মজুমদার, এক্স-কলেজিয়েটের দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন ও শিক্ষানুরাগী শ ম বখতিয়ার।
বক্তারা বলেন, আলোকিত সমাজ ও আদর্শ নাগরিক গড়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। সুশিক্ষাই সমাজের অস্থিরতা ও অসহিষ্ণুতা দূর করতে পারে। বিজ্ঞপ্তি।