দক্ষিণ বাকলিয়ায় আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ বাকলিয়ার বউবাজার হাফেজিয়া সড়ক ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা সম্প্রতি মো. রফিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক আবদুল মান্নান ও মোহাম্মদ ইসমাইল। বক্তব্য দেন জানে আলম, কামাল রশিদ প্রমুখ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন সব সময় সজাগ থাকবে বলে আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।