দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
দক্ষিণ রাউজান কিন্ডারগার্টেন স্কুলের পুরস্কার বিতরণী ও সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়। স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজিত কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক দিবাকর ঘোষ। বিশেষ অতিথি ছিলেন অমল বিন্দু মহাজন, গৌতম দাশ, সমীর বরণ চৌধুরী, মো. রাশেদ, শিল্পী চৌধুরী ও সাধন কৃষ্ণ চৌধুরী। বক্তব্য দেন সমীর চন্দ্র দে, আরজু আখতার, মুন্নী বড়ুয়া, সুজন মহাজন, মাহাবুব আলম, কাজী মো. সরোয়ার খান প্রমুখ। পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ টিপু দাশ। অনুষ্ঠানে বক্তারা শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, শিশুদের আনন্দের মধ্য দিয়েই এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে গান পরিবেশন করে শিমুল দে, সুস্মিতা বৈদ্য, দিবা তালুকদার ও রোদ্রশ্রী দাশগুপ্তা। নৃত্য পরিবেশন করে তিথি বিশ্বাস। আবৃত্তি করে ছন্দা দে, নিঝুম দে ও কৌশিক মহাজন। বিজ্ঞপ্তি।