দক্ষিণ শুকছড়ি দরবারে ওরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার দক্ষিণ শুকছড়ি দরবার শরিফে হজরত শাহ এনায়েত উল্লাহ সুফি চিশতি নেজামি (র.) ও পীরে কামেল হজরত সৈয়দ মাওলানা নেজামুল হক চিশতির (র.) বার্ষিক ওরস গত ২৪ মার্চ দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, খতমে খাজেগান, আলোচনা সভা ও সেমা মাহফিল। আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দ নইমুল হক চিশতি, নেয়াজুল হক চিশতি, এমাদুল হক চিশতি, এহসানুল হক চিশতি ও এরফানুল হক চিশতি। সেমা মাহফিলে গান করেন শিল্পী আবু সালেহ ও সিদ্দিক কাওয়াল। আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন পীর সৈয়দ নাছেরুল হক চিশতি। বিজ্ঞপ্তি।