দখিন হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফাগুন এলে ইচ্ছে করে তোমায় ভালোবাসতে
দূর আকাশে তারায় ঘেরা চাঁদের মতো হাসতে
পলাশ হয়ে শিমুল হয়ে শাখায় শাখায় ফুটতে
মৌমাছিদের পাখায় পাখায় এদিক ওদিক ছুটতে।
তোমায় ভালোবাসি বলেই পারছি কথা বলতে
এই জগতে ইচ্ছেমতো স্বাধীনভাবে চলতে
পাখির মতো বন মাতিয়ে আপন সুরে গাইতে
স্বচ্ছতোয়া নদীর জলে হাপুসহুপুস নাইতে।

দখিন হাওয়ার ঘূর্ণি যখন ওঠে নগর গঞ্জে
তোমার জন্য তখন আমার কেমন করে মন যে
বন্ধু আমি চির জনম বাঁধা তোমার সঙ্গে
তোমায় ভালোবাসি কারণ জন্মেছি এই বঙ্গে।