দখিনা আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা 'ডিজিটাল কোশ্চেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত দখিনা আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তানিম শাহরিয়ারের ডিজিটাল কোশ্চেন। দ্বিতীয় হয়েছে মাসুম ছৈয়দের ডু অর ডাই এবং তৃতীয় স্থান পেয়েছে সুজিত দেব রায়ের দি রিলিজিয়াস। প্রতিযোগিতায় দেশের মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ের ২১টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। বিচারক ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চলচ্চিত্র গবেষক আনোয়ার হোসেন পিন্টু এবং সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল।
প্রাথমিকভাবে নির্বাচিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১টি চলচ্চিত্র থেকে সেরা ৭টি নির্বাচন করা হয়। সমাপনী দিনে সেরা সাত চলচ্চিত্র থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।