দণ্ডকারণ্যের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর সাহার প্রতিবেদন দণ্ডকারণ্য পড়ে বিস্মৃত অধ্যায়ের পুনরুদ্ধার ঘটল। এখনো শুনি, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক হিন্দু বাঙালি ইতিহাসে ঘটে যাওয়া নানা ঘটনা-দুর্ঘটনার জের হিসেবে উদ্বাস্তুর মতো ভারতের নানা স্থানে অভিবাসী হয়েছে। অমর সাহার প্রতিবেদনে উঠে আসা দণ্ডকারণ্যে রাম, লক্ষ্মণ, সীতার কাহিনি সম্পৃক্ততা, পর্যটনকেন্দ্র ছত্তিশগড়, চিত্রকুটের জলপ্রপাত, নেপাল দাস, বলাই দাস, গোপাল দাশের জীবনকথা আমাদের বিবেককে নাড়া দেয়। তাঁদের হারিয়ে আমরা মূলত হারিয়েছি বাঙালি বন্ধুদের ও বাংলা ভাষাকে। এপার থেকে তবু কামনা করি, সুন্দরলাল শীল, সুভাষ সাহা আপনারা ভালো থাকুন, অদৃশ্য রেশমি সুতায় বরাবরই হূদতন্ত্রীতে টান অনুভব করব মুহূর্তে মুহূর্তে বাঙালিত্বের স্পন্দনে।মোহাম্মদ শহীদুল্লাহপূর্ব মইলাকান্দাশ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ।