দত্তক সন্তান থেকে বিশ্বসেরাদের একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্ন আর রড মার্শের মৃত্যুশোক এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। উপমহাদেশের মানুষের তখন ঘুমও ভাঙেনি ঠিকঠাক। এর মধ্যেই ঝড়ের মতো এল দুঃসংবাদটি। গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এক নজরে দেখে নেওয়া যাক ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক, সদ্য প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডসের জীবনযাপন।
১ / ১১
শনিবার রাতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের টাউন্সভিল শহরের কাছে গাড়ি দুর্ঘটনায় নিহত হন ৪৬ বছর বয়সী অ্যান্ড্রু সাইমন্ডস। পুলিশ ও উদ্ধারকারী দল বলছে, দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে গড়িয়ে পড়ে যায়। গুরুতর আহত হয়ে মারা যান তিনি। এই ক্রিকেট তারকার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। ছবিতে দুর্ঘটনার শিকার হওয়া গাড়িটি
ছবি: সংগৃহীত
২ / ১১
১৯৭৫ সালের ৯ জুন ইংল্যান্ডের বার্মিংহামে জন্মগ্রহণ করেন অ্যান্ড্রু সাইমন্ডস। তাঁর জৈবিক বাবা–মায়ের (বায়োলজিক্যাল প্যারেন্টস) একজন অ্যাফ্রো–ক্যারিবিয়ান। আরেকজন ড্যানিশ বা সুইডিশ বলে ধারণা করা হয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
অ্যান্ড্রুর বয়স যখন ১৫ মাস, তখন কেন ও বারবারা দম্পতি তাঁকে দত্তক নেন। অ্যান্ড্রু যখন কেবল তিন বছরের শিশু, তখন এ দম্পতি তাঁকে নিয়ে অস্ট্রেলিয়া চলে আসেন। তারপর সেখানেই তাঁর বেড়ে ওঠা ও ক্রিকেটার হওয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
অ্যান্ড্রুর বাবা কেন ছিলেন ‘ক্রিকেট–পাগল’। সপ্তাহে পাঁচ থেকে ছয়দিন ছেলে অ্যান্ড্রুকে নিয়ে বাড়ির উঠানে ক্রিকেট খেলতেন। ক্রিসমাসের পিংপং বলগুলো দিয়েও এ পিতা–পুত্র চার–ছক্কা হাঁকতেন, ছবিতে অ্যান্ড্রুর স্বাক্ষর করা বল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
ক্রিকেটে ছেলের প্রতিভা বুঝেছিলেন কেন। তাই ছোটবেলায়ই অ্যান্ড্রুকে ভর্তি করান কুইন্সল্যান্ডের উত্তরাঞ্চলে চার্লস টাওয়ার্সের নামকরা এক ক্রিকেট একাডেমিতে। কেনই প্রতিদিন নিয়ম করে অ্যান্ড্রুকে একাডেমিতে দিয়ে আসতেন, নিয়ে যেতেন। ওন্ডারার্স ক্লাবে জুনিয়র ক্রিকেট দলে খেলতেন অ্যান্ড্রু। তখন এই বাবা–ছেলে সপ্তাহে দুইদিন আসা যাওয়া মিলিয়ে ২৭০ কিলোমিটার ভ্রমণ করতেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’–এর পঞ্চম সিজনে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিয়ে অংশ নিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ভারতের কেবল ক্রিকেট তারকাই নয়, একাধিক বলিউড তারকার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘পাটিয়ালা হাউজ’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
২০০৮ সালে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন তিনি। ছবিতে অ্যান্ড্রু সাইমন্ডস ও শেন ওয়ার্ন। যখন দুজন জাতীয় দল সতীর্থ ছিলেন, সেই সময় তোলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
২০০৪ সালে ব্রুক মার্শাল সাইমন্ডসকে বিয়ে করেন অ্যান্ড্রু সাইমন্ডস। সেই বিয়ে টিকেছিল মাত্র এক বছর। ২০০৫ সালে সেই বিয়ে ভেঙে যায়। তখন মিডিয়াতে চাউর হয়েছিল, এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ব্রুকের সম্পর্কই এ বিচ্ছেদের পেছনে কলকাঠি নেড়েছিল
ছবি: সংগৃহীত
৯ / ১১
প্রথম বিয়ে খুব অল্প সময়ে ভেঙে যাওয়ার পর দ্বিতীয়বার বিয়ের সম্পর্কে আস্থা রাখার জন্য সময় নিয়েছিলেন সাইমন্ডস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
২০০৪ সাল থেকেই চিনতেন লরাকে। ২০১১ সালে অ্যান্ড্রু আর লরার প্রথম সন্তান বিলি জন্ম নেয়। এরও এক বছর পর তাঁরা বিয়ে করেন। লরারে রীতিমতো এক দশক ধরে ভালোবাসার পরীক্ষা দিতে হয়েছিল। সাইমন্ডস ও লরার মেয়ে কোল জন্ম নেয় ২০১৩ সালে। ছবিতে বিলি ও কোলকে নিয়ে অ্যান্ড্রু সাইমন্ডস
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন অ্যান্ড্রু। ক্রিকট্র্যাকার ডটকমেরর তথ্য অনুযায়ী, ২০২১ সালে সাইমন্ডসের মোট সম্পদের পরিমাণ ছিল ৫ মিলিয়ন ডলার বা ৪৩ কোটি ৩৩ লাখ টাকা (১ ডলার সমান ৮৬ টাকা ৬৭ পয়সা ধরে)
ছবি: ইনস্টাগ্রাম থেকে