দমকল রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথ ধরে যাচ্ছিলেন শফিক। হঠাৎ দেখলেন, ছোট্ট একটা ছেলে মাথায় লাল টুপি আর লাল পোশাক পরে কী যেন খেলছে। ছেলেটার কাঁধে একটা ছোট মই। হাতে দড়ি। দড়ির অপর প্রান্ত একটা কুকুরের লেজের সঙ্গে বাঁধা।শফিক: খোকা, কী খেলছ?খোকা: দেখছেন না, আমি একজন দমকলকর্মী। আর এই কুকুরটা, এটা আমার গাড়ি।শফিক: বাহ্! খুব ভালো। তবে আমার মনে হয়, তুমি যদি দড়িটা লেজে না বেঁধে গলায় বাঁধতে, তাহলে তোমার গাড়িটা দ্রুত চলত।খোকা: তা ঠিক বলেছেন। তবে তখন আর দড়ি ধরে টানলেই সাইরেন বাজত না!হোটেলে বসে খাচ্ছিল জোবায়ের আর ফয়সাল। হঠাৎ জানা গেল, কোথায় যেন ভীষণ আগুন লেগেছে।খবর পেয়ে খাবার না খেয়েই ছুট লাগাল জোবায়ের। পেছন থেকে ডাকল ফয়সাল, ‘কিরে, তুই যে একজন দমকলকর্মী, জানা ছিল না তো!’জোবায়ের: আমি না, তবে আমার প্রেমিকার বাবা একজন দমকলকর্মী। দেখা করার এই সুযোগ!আজিজ মিঞার কারখানায় আগুন লেগেছে। জলদি আগুন নেভাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আজিজ খবর দিলেন দমকলকর্মীদের।চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুপাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকুণ্ডের স্থলে গিয়ে থামল গাড়ি! প্রচণ্ড ঝাঁকি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির টাংকিটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন।দমকলকর্মীদের তৎপরতা দেখে ভীষণ খুশি আজিজ। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন। জিজ্ঞেস করলেন, ‘এই টাকা দিয়ে আপনারা কী করবেন বলুন তো?’দমকল বাহিনীর প্রধান: প্রথমেই গাড়ির ব্রেকটা ঠিক করাব!দমকলকর্মীদের অফিসে ফোন করেছেন আবুল। ওপাশ থেকে ফোন ওঠাতেই তিনি বললেন, ‘বুঝলেন কি না, আমার বাসার পাশে দুই মাস হয় সুন্দর বাগান করেছি।’দমকলকর্মী: অযথা কথা না বলে কোথায় আগুন লেগেছে তাই বলুন।আবুল: জবা, গোলাপ আর টগরও লাগিয়েছি। ছোট ছোট চারা, কদিন বাদেই ফুল ফুটবে।দমকলকর্মী: আহা! কোথায় আগুন লেগেছে?আবুল: হাসনাহেনাগুলো অবশ্য যত্নের অভাবে একটু শুকিয়ে গেছে....দমকলকর্মী: কোথায় আগুন লেগেছে বলবেন, না আমি ফোন রাখব?আবুল: আগুন লেগেছে আমার পাশের বাসায়। বলছিলাম, পানি ছিটানোর সময় আমার বাগানেও যদি একটু পানি দিয়ে যেতেন....!সর্দারজি বলছেন তাঁর এক বন্ধুকে, ‘জানিস, সেদিন দেখি একটা উঁচু ভবনে প্রচণ্ড আগুন লেগেছে।’বন্ধু: তারপর?সর্দারজি: তারপর আর কি? আমি জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে ঝাঁপিয়ে পড়লাম। একে একে কয়েকজনকে কাঁধে তুলে জলদি বেরিয়ে এলাম। বন্ধু: তারপর? সবাই নিশ্চয়ই তোকে খুব বাহবা দিল?সর্দারজি: না। পরে জানলাম, তাঁরা সবাই দমকলকর্মী ছিল!সংগ্রহ: মো. সাইফুল্লাহ