দরিদ্র শিক্ষার্থীদের পাশে তাঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীঘিনালার কলেজপড়ুয়া এসব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিয়েছেন তিন উদ্যোগী ব্যক্তি  রাজীব ত্রিপুরা, ঘনশ্যাম ত্রিপুরা ও স্নেহাশীষ ত্রিপুরা l প্রথম আলো
দীঘিনালার কলেজপড়ুয়া এসব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিয়েছেন তিন উদ্যোগী ব্যক্তি রাজীব ত্রিপুরা, ঘনশ্যাম ত্রিপুরা ও স্নেহাশীষ ত্রিপুরা l প্রথম আলো

খাগড়াছড়ির দীঘিনালার দুই নম্বর যৌথ খামার গ্রামের শিক্ষার্থী হরদেবী ত্রিপুরা(১৬) ছয় বোনের মধ্যে সবার ছোট। বাবা কেশমনি ত্রিপুরা কয়েক বছর আগে মারা গেছেন। চলতি বছর মানবিক বিভাগ থেকে এসএসসি পাশ করার পর ধার করে টাকা যোগাড় করে সে ভর্তি হয়েছে দীঘিনালা ডিগ্রি কলেজে। দুই মাস আগে একাদশ শ্রেণির পাঠদান শুরু হলেও এতদিন টাকার অভাবে বই কিনতে পারেনি। ভেবেছিল বইয়ের অভাবে লেখাপড়ায় ইতি টানতে হবে। তাই বিনামূল্যে সব পাঠ্যবই পেয়ে আবেগে কথাই বলতে পারছিল না সে।
হরদেবীসহ ২৫ জন কলেজ পড়ুয়া আদিবাসী শিক্ষার্থীর হতে গত ৯ সেপ্টেম্বর পাঠ্যবই তুলে দিয়েছেন তিনজন উদ্যোগী ব্যক্তি। এরা হলেন—দিঘীনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, মেরুং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সদস্য ঘনশ্যাম ত্রিপুরা ও ব্যবসায়ী স্নেহাশীষ ত্রিপুরা। কেবল এই বছরই নয়, ২০০৮ সাল থেকে উপজেলার কলেজ পড়ুয়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন তাঁরা। পাশাপাশি দিচ্ছেন কলেজে ভর্তির টাকাও। এ তিনজনকে সহযোগিতা করেন উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাশেম।
কী করে শুরু এমন ব্যতিক্রমী উদ্যোগের? প্রশ্ন করতেই দীঘিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা বলেন, ‘২০০৮ সালে টাকার অভাবে কয়েকজন আদিবাসী শিক্ষার্থীর পড়াশুনা বন্ধ হয়ে যাচ্ছিল।
আমরা তিন জন পরামর্শ করি কীভাবে এসব গরীব ও মেধাবী শিক্ষার্থীকে সাহাঘ্য করা যায়। পরে সিদ্ধান্ত নিই আমরা ব্যক্তিগতভাবে সাহাঘ্য করবো এবং প্রয়োজনে অন্যের সাহাঘ্য নেব। আমাদের উদ্যোগের সঙ্গে সহমত প্রকাশ করে মোহাম্মদ কাশেম আর্থিকভাবে সাহাঘ্য করে আসছেন। আমরা প্রতিবছর দুর্গম এলাকার ২০ থেকে ২৫ জন গরীব শিক্ষার্থীকে বই ও ভর্তির টাকা দিই। এ পর্যন্ত ৯৫ জন শিক্ষার্থীকে বই কিনে দিয়েছি। ৩০ জন শিক্ষার্থীকে ভর্তির টাকা দিয়েছি। এ উদ্যোগ শুধু কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য।’
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নরেন্দলাল লাল ত্রিপুরা বলেন, প্রতি বছর তিনজন ব্যক্তি যেভাবে গরীব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, তা সত্যি প্রশংসনীয়। সমাজের বিত্ত্ববানদের উচিত এমন কাজে এগিয়ে আসা।