দর্শক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি কখনোই ধৈর্যের কাজগুলো করতে পারি না। তার কারণ হিসেবে আমার চাঞ্চল্য প্রধান ভূমিকা পালন করে। আর তা ছাড়া আমি জিনিস পছন্দ করতে পারি না। এত সব কারণের জন্য ঈদের বাজার করতে আমি যাই না। ভাইকে নিয়ে আম্মুই মার্কেটে যান। তো এক ঈদে শখ করে আম্মুর সঙ্গে গেলাম। ওমা! গিয়ে দেখি সব দোকানে ঢুকেই আম্মুর দরাদরি শুরু হচ্ছে। বিরক্ত হয়ে গিয়েছিলাম। তার পরও আম্মুর সঙ্গে জুতার দোকানে ঢুকলাম। এক জোড়া জুতা খুব পছন্দ হলো। আম্মুকে বললাম। কিন্তু সেটা নিয়েও দরাদরি শুরু করলেন আম্মু। মাত্র ২০ টাকা কমানোর দরাদরি। শেষে বিরক্তি নিয়ে বলেই ফেললাম, ‘আম্মু, তোমার ২০ টাকা আমিই দিয়ে দেব। বাসায় চলো।’ বলেই বুঝলাম কী ভুল করেছি। জুতা ওই দামেই কিনতে হলো। আর তার পর থেকেই বাজার আমি এড়িয়ে চলি। গেলেও নীরব দর্শক হয়ে থাকি। দ্বাদশ শ্রেণী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।