দলের বাইরে তারুণ্যের জয়
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে তারুণ্যের জয় হয়েছে। দলীয় ব্যানারের বাইরে এসে তরুণদের সমর্থনে মেয়র নির্বাচিত হলেন নাগরিক পরিষদের প্রার্থী মো. রফিকুল আলম। তিনি পেয়েছেন ১০ হাজার ৮৮৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা পেয়েছেন পাঁচ হাজার ৬৭০ ভোট। আর আওয়ামী লীগ প্রার্থীর প্রাপ্ত ভোট দুই হাজার ৫৩৬।বেসরকারিভাবে নির্বাচিত মেয়র রফিকুল আলম বলেন, ‘বিজিত প্রার্থীদের সঙ্গে বসে, আলোচনা করে পৌরসভার উন্নয়নে কাজ করব।’ তিনি খাগড়াছড়িতে সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন।স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা বলেন, ‘পৌর এলাকায় এমনিতেই আদিবাসীদের ভোট কম। বাঙালি ভোটারদের পক্ষে টানতে না পারায় এমন ফলাফল হয়েছে।’ ভোটাররা জানান, রফিকুল আলমের বিজয়ের পেছনে কাজ করেছে পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানে সচেষ্ট থাকা। এ ছাড়া তরুণদের কাছে তিনি বেশ জনপ্রিয়। এ তরুণেরাই তাঁকে বিজয় এনে দিয়েছে।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ি পৌরসভার মোট ভোটার ৩০ হাজার ৪২৬ জন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৩ শতাংশ।