দস্তখত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারো মানুষের ভিড়। তবে একটা জায়গায় ব্যাপক জটলা। জটলার মধ্যমণিকে খুঁজতে গেলে মাথার ভেতরে আরেকটা জটলা সৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দিন কতক আগে শেষ হওয়া বইমেলার অতিপরিচিত একটি দৃশ্য। জটলাবাজদের হাতে বই দেখে আন্দাজ করা যায়, স্বয়ং লেখক হাজির। আর তার আশপাশের সবাই সই শিকারি! প্রিয় লেখকের একটা সই পেলে আর কী চাই! কে না জানে, প্রিয় লেখকের সইওয়ালা একটা বই যে আর দশটা বই থেকে অনেক দামি। কত দামি, তা নির্দিষ্ট করে বলা বেশ কঠিন। তবে দুনিয়ার সবচেয়ে দামি সইয়ের কথা জানি আমরা। উইলিয়াম শেক্সপিয়ারের মোটে ছয়টি সইয়ের হদিস মিলেছে এ পর্যন্ত। তার মধ্য থেকে একটি সই নিলামে তোলা হয়েছিল একবার এবং প্রায় ৩৫ কোটি টাকায় তা বিক্রি হয়েছিল।