দস্যি মেয়ে আমি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখন ২০০৯ সাল। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। একদিন আমাদের ক্লাসের একটা ছেলেকে ম্যাডামের হাতে মার খাইয়েছিলাম আমি। তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বই ছিঁড়ে দিয়েছিল। আমি সেদিন টিফিনের সময় আমার কয়েকজন বান্ধবীকে সঙ্গে নিয়ে ছেলেটিকে প্রচণ্ড পেটালাম। বেচারা! তার কথা মনে হলে এখনো আমার হাসি পায়। এ ঘটনার পরে ছেলেটা আমার সঙ্গে ‘আপু’ ছাড়া কথা বলেনি। ফারাহ নাজকমলাপুর, কুষ্টিয়া।