দা, ছুরি, চাপাতির খোঁজ
পশু কোরবানি করার জন্য চাপাতি, দা, ছুরির প্রয়োজন। শুধু পশু কোরবানি করাতেই নয়, পশুর চামড়া ছাড়ানো, মাংস কাটাসহ বিভিন্ন কাজে এগুলো দরকার হয়। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কামারপট্টির কামার মোখলেস উদ্দিন বলেন, ‘আমরা ক্রেতাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজের দা, ছুরি, চাপাতি বানিয়ে থাকি। দুই ভাবে এগুলো কেনা যায়। যে কেউ অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারে অথবা আমরা আগে বানিয়ে রাখি সেখান থেকে পছন্দমতো কিনে নিতে পারে।’ জানা যায়, কেউ যদি আগে থেকে অর্ডার দেয়, তবে সে নিজের পছন্দমতো উপকরণ দিয়ে তৈরি করিয়ে নিতে পারে। এ ক্ষেত্রে দাম তুলনামূলক একটু বেশি। অর্ডার দেওয়ার সুবিধা হলো, এখানে ক্রেতার ইচ্ছামতো ডিজাইনের জিনিস তৈরি করার সুযোগ আছে। চাপাতিকামার মোখলেস উদ্দিন বলেন, কোরবানির পশুর মাংস কাটার জন্য চাপাতির দরকার হয়। তিনি বলেন, অন্য পশুর চেয়ে গরুর হাড় শক্ত হওয়ার কারণে চাপাতি দিয়ে অনেক কাজ করা যায়। অর্ডার দিয়ে চাপাতি বানিয়ে নিলে দাম পড়ে ৫০০ থেকে ৮০০ টাকা। আগে থেকে তৈরি চাপাতির দাম ২৫০ থেকে ৭০০ টাকা। অনেক সময় উপকরণ (যেমন: লোহা) দিলে কামারেরা চাপাতি তৈরি করে দেন। সে ক্ষেত্রে ক্রেতাকে শুধু মজুরি পরিশোধ করতে হয়।দামাংস ছোট ছোট টুকরা করার জন্য দায়ের বিকল্প নেই। অর্ডার ও তৈরি দুই ভাবেই দা বিক্রি করা হয়। অর্ডার দেওয়া দায়ের দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকা আর তৈরি দা ১০০ থেকে ৩০০ টাকা। ক্রেতা চাইলে লোহা দিয়ে শুধু মজুরি পরিশোধ করে কামারের মাধ্যমে দা তৈরি করে নিতে পারেন।ছুরিপশুর চামড়া ছুরি ছাড়া ছাড়ানো যায় না। অন্য কিছু দিয়ে চামড়া ছাড়াতে গেলে চামড়া ও মাংস দুই-ই নষ্ট হয়ে যেতে পারে। কামারের দোকান ছাড়াও অনেক দোকানেই ছুরি বিক্রি করা হয়। তবে পশুর চামড়া ছাড়ানোর জন্য কামারের তৈরি ছুরিই ব্যবহার করা হয় বেশি। তৈরি করা ও অর্ডার দুই ভাবে ছুরি কেনা যায়। তবে আগে থেকে তৈরি করা ছুরি ক্রেতাদের কাছে চাহিদা বেশি। তৈরি ছুরির দাম ৫০ থেকে ২০০ টাকা। অর্ডার দেওয়া ছুরি ১০০ থেকে ২৫০ টাকা। কোথায় পাবেনরাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, মিরপুর, হাজারীবাগ, মোহাম্মদপুর, বাসাবো, তালতলাসহ বিভিন্ন স্থানে কামারের দোকানে দা, ছুরি, চাপাতি তৈরি করা হয়। দেশের প্রতিটি জেলা, উপজেলা, গ্রামের হাট-বাজারে কামারেরা দা, ছুরি, চাপাতি তৈরি করেন।