প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে দাঁত ও মুখের যত্নবিষয়ক এক সেমিনার এবং দন্তবিষয়ক চিকিৎসা শিবির ৮ ও ৯ এপ্রিল শহরের শান্তিনিকেতন ক্যাডেট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে চারজন দন্ত চিকিৎসক ইনস্টিটিউটের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত এক হাজার ১০০ শিক্ষার্থীকে চিকিৎসাসেবা দেন।৮ এপ্রিল সকালে ইনস্টিটিউট চত্বরে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি কে বি এম জাহাঙ্গীর আলম।এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন হরিপদ রায়। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মজুমদার ও সাংবাদিক আবু তাহের। বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, ডেন্টাল ক্যাম্পের প্রধান মো. আমিনুল ইসলাম ভূঁঞা, জহির উদ্দিন বাবর প্রমুখ। সেমিনার শেষে ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন হরিপদ রায়।