দাগনভুঞায় নবজাতকের যত্ন বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভুঞায় ৫ জানুয়ারি নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন, বাল্যবিবাহ প্রতিরোধ, ছোট পরিবার, পুষ্টি, প্রসূতি মায়ের যত্ন ও ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নিকাহ রেজিস্ট্রার ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ-ফেনীর সহকারী পরিচালক (ক্লিনিক) এ এস এম আবদুল্লাহ আল মামুন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মিয়াজী, চিকিৎসা কর্মকর্তা তাসলিমা আক্তার, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি রেহেনা ফেরদৌসী। –ফেনী অফিস