দাগনভূঞা উপজেলার স্কাউট কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটের দাগনভূঞা উপজেলা কমিটির নির্বাচন ১ ডিসেম্বর স্থানীয় আতাতুর্ক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম পদাধিকার বলে সভাপতি, আবদুর রাজ্জাক সাধারণ সম্পাদক, আতাতুর্ক মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোবারক হোসেন কমিশনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র ভৌমিক ও দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সহসভাপতি করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।