দাগনভূঞা তরুণ সংঘের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নে সামাজিক সংগঠন তরুণ সংঘের ৩০ বছর পূর্তি উপলক্ষে পিঠা উৎসব ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। ২ ফেব্রুয়ারি সকালে জেলা সমাজসেবা কর্মকর্তা বেগম হোসনে আরা চৌধুরী উৎসব উদ্বোধন করেন। এর আগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মোটর শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সংগঠন কার্যালয়ে কেক কাটা হয়।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন, সমাজসেবক আবুল ফোরকান, তরুণ সংঘের চেয়ারম্যান মো. ইয়াকুব, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।