দাগনভূঞা বাজার ব্যবস্থাপনা কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা সদর বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে নাজমুল হুদা সভাপতি ও মোজাম্মেল হক সাধারণ সম্পাদক মনোনীত হন। গত রোববার দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে পৌরসভার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এ কমিটি গঠন করা হয়। ১১ সদস্যের কমিটির অন্যরা হলেন সহসভাপতি সফিকুল ইসলাম, সহসম্পাদক মো. ইব্রাহিম, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, সদস্য আবদুর রাজ্জাক, মো. ফারুক, মো. সাহজাহান, মোস্তফা বাবুল, বেলায়েত হোসেন ও জসিম উদ্দিন। সভায় জানানো হয়, ঘোষিত কমিটির মেয়াদ এক বছর। পৌরসভার সঙ্গে সমন্বয় করে বাজারের উন্নয়ন, যানজট নিরসন, শান্তি–শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষাসহ যাবতীয় কাজ করবে কমিটি। এ ছাড়া এ কমিটি বাজারের ব্যবসায়ীদের ভোটার তালিকা হালনাগাদ করে একটি নির্বাচনের ব্যবস্থা করবে।