দাগনভূঞা মাদ্রাসা বৃত্তি পরীক্ষা ১৫ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদ আয়োজিত মাদ্রাসা বৃত্তি পরীক্ষা ১৫ অক্টোবর ইয়াকুবপুর আলিম মাদ্রাসা ও ইয়াকুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর এক প্রস্তুতি সভা স্থানীয় ইয়াকুবপুর ইছহাকিয়া এতিমখানা আলিম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা শিক্ষক কল্যাণ পরিষদের মহাসচিব শহীদ উল্যাহ চৌধুরী। উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি ফয়েজ উল্যাহ, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ আবদুল করিম, সদস্য ফয়েজ আহম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।