দাগনভূঞা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। ১৬ মে দুপুরে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এই কমপ্লেক্স উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যা বাঙ্গালীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদরুল কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন, দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান এবং মুক্তিযুদ্ধের ধারায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।