দাগনভূঞা যুবলীগের পৌর ও আট ইউনিয়ন কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভা ও আট ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে পুরো কমিটি গঠিত হবে বলে জানান দলের জ্যেষ্ঠ নেতারা। গত ১৯ থেকে ৩১ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ২ জুন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শুসেন চন্দ্র শীল কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্র জানায়, অনুমোদিত কমিটিতে দাগনভূঞা পৌর কমিটিতে মোহাম্মদ শাহজাহানকে সভাপতি ও মো. জাকের হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন কমিটির মধ্যে সিন্দুরপুরে সভাপতি মো. আজাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঞা, রাজাপুরে সভাপতি মো. আজিজুল হক ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, পূর্ব চন্দ্রপুরে সভাপতি এস এম আবির হোসেন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রামনগরে সভাপতি গোলাম জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ইয়াকুবপুরে সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম, দাগনভূঞা সদরে সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক এম কে মোকাররম হোসেন, মাতুভূঞায় সভাপতি আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, জায়লস্করে সভাপতি এ কে এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়।