দাগনভূঞায় ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির শিক্ষাসামগ্রী বিতরণ
দাগনভূঞার সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার নেয়াজপুর ও উত্তর চণ্ডীপুর গ্রামে শিক্ষার্থীদের মধ্যে ১২ মে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি এম শরীফ ভূঞার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক বৈরাগীহাট শাখার ব্যবস্থাপক মো. হাফিজ উদ্দিন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কোষাধ্যক্ষ ইসমাঈল হোসেন ও হাসানীয়া ট্রেডার্সের পরিচালক আবু ছায়েদ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তর চণ্ডীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ফয়েজ আহম্মদ, তাজবিদুল হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক নবীউল হক, কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক কাজী ইফতেখারসহ সদস্য জাফর হোসেন, জিল্লুর রহমান, মো. মনির হোসেন, ইমাম হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অর্ধশতাধিক অসহায় ও এতিম ছাত্রর মধ্যে বই, খাতা, কলম, কোরআন শরিফসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।